বিএনপি কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নয় : মির্জা ফখরুল

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়।

বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পিআর প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, বিএনপি অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে নয়। তার ভাষায়, “বাংলাদেশে পিআরের প্রয়োজন নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে এবং অনেক বিষয়ে বিএনপি ইতোমধ্যে একমত হয়েছে। জনগণের সমর্থন ছাড়া কিছুই টেকসই হবে না। নির্বাচনের মাধ্যমে আসা সংসদই সংবিধান সংশোধন বা পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে।”

জামায়াতসহ কিছু দলের বিক্ষোভ সমাবেশ নিয়ে তিনি বলেন, “আমার মনে হয় এটার প্রয়োজন ছিল না। আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনার মাঝখানে এ ধরনের কর্মসূচি অহেতুক চাপ সৃষ্টি করে, যা গণতন্ত্র ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সহায়ক নয়।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতনের পর বিএনপি কোনো ইস্যুতে রাজপথে নামেনি। বরং সবকিছুর সমাধান আলোচনার মাধ্যমেই করতে চায়। জুলাই সনদও আলোচনার মাধ্যমেই বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র যাওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমি নিজেও জানি না আমাদের ভূমিকা কী হবে। কারণ ড. ইউনূসের সঙ্গে এ বিষয়ে এখনো কথা হয়নি। তবে আমার মনে হয় দেশের গণতন্ত্র উত্তরণ ও উন্নয়নই মূল গুরুত্ব পাবে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “বাংলাদেশের সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। অতীতে যেমন আমরা নিজেদের সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতেও নেবো। বিদেশি কারও সিদ্ধান্তের প্রয়োজন নেই।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন