রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি দেশের রাজনীতিতে স্থিতিশীলতা দেখতে চায়। তবে কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, তার রাজনৈতিক দায়ভার বহন করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্য খোঁজ নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতা অনুপস্থিত থাকে—নুরের ঘটনা সেটিরই প্রমাণ।

তিনি আরও বলেন, ভিন্ন ভিন্ন মত ও দাবি থাকতেই পারে, সব বিষয়ে সবার সঙ্গে একমত হওয়া সম্ভব নয়। তবে যারা গণতন্ত্রে বিশ্বাসী, তাদের অবশ্যই জনগণের কাছে যেতে হবে। জনগণের প্রতি আস্থা না থাকলে পরাজিত শক্তির পুনরুত্থানের সুযোগ তৈরি হবে।

আমীর খসরু জোর দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ রাজনৈতিক স্থিতিশীলতা চায়, আর তা কেবল গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই ফিরে আসতে পারে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন