পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর হঠাৎ করে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি ওঠা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি মূলত ভণ্ডামি।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, গত ১৬ বছরে দেশের কোনো রাজনৈতিক দল এই পদ্ধতির দাবি তুলেনি। তাই এখন এ ধরনের প্রস্তাব আসা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হয়।

তার মতে, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কিছু গোষ্ঠীর সুদূরপ্রসারী স্বার্থসিদ্ধির অংশ, যা শেষ পর্যন্ত স্বৈরাচার পুনরায় প্রতিষ্ঠার পথ তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, এ ধরনের ভোটপদ্ধতি বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং দেশের জনগণের চাওয়া কিংবা গণতন্ত্রের বিকাশের জন্যও এটি কার্যকর কোনো সমাধান নয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন