লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আ.লীগ নেতাকর্মীদের

Liberty News Desk
ছবি : সংগৃহীত

লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) ক্যাম্পাসে এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ব্লুমসবারি এলাকার সোয়াস ক্যাম্পাস থেকে বাংলাদেশ হাইকমিশনের গাড়ি বের হলে আওয়ামী লীগের নেতা–কর্মীরা গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন। কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ারও চেষ্টা করেন, তবে পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, যে গাড়িতে ডিম ছোড়া হয়েছিল, তাতে মাহফুজ আলম ছিলেন না। প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেন, গাড়িটিকে ভুলবশত লক্ষ্য করা হয়েছিল, কারণ মাহফুজ আলম অন্য পথে অন্য গাড়িতে ক্যাম্পাস ত্যাগ করেছিলেন।

পরবর্তীতে বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনা সভায় মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের খুব কাছাকাছি পরিস্থিতিতে পড়েছিলাম।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন