মব ভায়োলেন্সকে প্রশ্রয় দেওয়া হচ্ছে : কাজী মামুন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের মানুষ এ সরকারের কাছ থেকে মুক্তি চায়। সন্ত্রাস, মব ভায়োলেন্স, দখল-বাণিজ্য ও লুটপাটের কারণে দেশ এক ধরনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এভাবে রাষ্ট্র চলতে পারে না। তাই সময় থাকতে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করা উচিত। জনগণ চায় একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

রবিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত জাতীয় যুব সংহতির অঙ্গসংগঠন জাতীয় যুব সমিতির পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন।

কাজী মামুন আরও বলেন, জনগণ ড. মুহাম্মদ ইউনূসকে মব ভায়োলেন্সের প্রশ্রয়দাতা হিসেবে দেখে, তাই তার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে বিশ্বাস করে না। এখনো যদি তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন, তাহলে হয়তো জনগণ ক্ষমা করতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবুল হাসান আহমেদ জুয়েল। সভা পরিচালনা করেন সদস্য সচিব রিফাতুল ইসলাম পাভেল। এ ছাড়া বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, হাফসা সুলতানা, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ এবং কবি অধ্যক্ষ এম ইউনুস ফার্সি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন