মামলা নেই এমন আ. লীগ নেতাদের মনোনয়ন দেবে জাপা : মোস্তফা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা জানিয়েছেন, আওয়ামী লীগের এমন নেতাদের মনোনয়ন দেওয়া হবে যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই এবং যারা সৎ ও গ্রহণযোগ্য ভাবমূর্তির অধিকারী। তবে শর্ত হলো—মনোনয়ন চাইলে আগে তাদের জাতীয় পার্টিতে যোগ দিতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মোস্তফা বলেন, “আওয়ামী লীগের কেউ যদি ক্লিন ইমেজের হন এবং কোনো মামলা না থাকে, তাকে যোগ্য মনে হলে অবশ্যই আমরা মনোনয়ন দেব। আমাদের প্রার্থী সংকট কাটাতে এ উদ্যোগ নেওয়া হবে।”

তিনি জানান, জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। ফরিদপুর, গোপালগঞ্জসহ যেসব এলাকায় আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে, সেখানে যোগ্য প্রার্থী এলে জাপা তাদের মনোনয়ন দিতে প্রস্তুত।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “গণতন্ত্র রক্ষায় বিএনপিরও ভূমিকা রাখতে হবে। যদি শুধু তারা পিআর পদ্ধতির দাবিতে নির্বাচন বর্জন করে, তাহলে একা হয়ে পড়বে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে বিপদে ফেলতে স্বাধীনতাবিরোধী মহল বিভিন্ন কৌশল নিচ্ছে। তাদের লক্ষ্য হলো বিএনপিকে বিভ্রান্ত করা এবং নির্বাচন থেকে দূরে রাখা।

মোস্তফা প্রশ্ন তোলেন, “যদি জাতীয় পার্টি নির্বাচনে না যায়, আর বিএনপি এককভাবে অংশ নেয়, তবে সেই নির্বাচন দেশ-বিদেশে কতটা গ্রহণযোগ্য হবে?”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন