জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা ও অগ্নিসংযোগ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আকস্মিকভাবে কিছু লোক এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয়।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। তবে এতে বিক্ষুব্ধ জনতা আরও উত্তেজিত হয়ে ওঠে। পরবর্তীতে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছে।

এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্টও কাকরাইলের এই কার্যালয়ে বিক্ষোভকারীরা হামলা ও অগ্নিসংযোগ করেছিল। তখনও পুলিশ জলকামান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন