ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই হবে : দুদু

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন এবং বিএনপিকে বাধা দিতে গভীর যড়যন্ত্র চলছে। তিনি বলেন, ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন দুদু।

তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে সংঘর্ষ তৈরি করা হচ্ছে এবং গণঅধিকার পরিষদের নেতা নূরের ওপর হামলাও সেই ষড়যন্ত্রেরই অংশ। ষড়যন্ত্রকারীদের সতর্ক করে দুদু বলেন, বেশি বাড়াবাড়ি করলে পরিস্থিতি তাদের জন্যই ভয়াবহ হবে।

শেখ পরিবারের সমালোচনা করে তিনি দাবি করেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলেও দুর্নীতি ও লুটপাট হয়েছিল, তবে তার দুই মেয়ের সময়ে সেই মাত্রা আরও বেড়ে গেছে।

আগামী দিনে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে দুদু বলেন, জাতীয় ঐক্য ছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন