নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল : মির্জা ফখরুল

Liberty News Desk
ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নুরের শরীরের যেসব স্থানে আঘাত লেগেছে, তা অত্যন্ত গুরুতর। তার মস্তিষ্কে আঘাত ও রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা সঠিকভাবে চলছে, তবে এখনও তিনি সংকটজনক অবস্থায় আছেন। বর্তমানে স্বাভাবিকভাবে খেতে পারছেন না, তরল খাবার নিতে হচ্ছে পাইপের মাধ্যমে। সুস্থ হতে সময় লাগবে এবং পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য বিদেশে চিকিৎসা প্রয়োজন।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের পরও আইনশৃঙ্খলা বাহিনী যদি রাজনৈতিক নেতাদের ওপর এভাবে হামলা চালায়, তবে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমান করা যায়। এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।

বিএনপি মহাসচিব জানান, প্রধান উপদেষ্টা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। সেটি দ্রুত শেষ করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নুরের উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান তিনি।

এর আগে দুপুরে মির্জা ফখরুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভিপি নুরের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন