চীন সফর শেষ করে দেশে ফিরে সরাসরি এয়ারপোর্ট থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে দেখা করতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে হাসপাতালে পৌঁছে নাহিদ ইসলাম নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার ওপর হামলায় জড়িত সেনা সদস্য ও পুলিশের বিচারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেকসহ অন্যরা।
এর আগে একই দিন রাত ৯টা ৫০ মিনিটে এনসিপির প্রতিনিধি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এলএনডি/এমআর






