নির্বাচনের আগে নিরপেক্ষ আম্পায়ার নিশ্চিত করতে হবে : হাসনাত আবদুল্লাহ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে আগে লিখিতভাবে প্রতিশ্রুতি দিতে হবে যে, আম্পায়ার বা রেফারি কোনো দলের পক্ষে পক্ষপাতমূলক ভূমিকা পালন করবে না। শুধু মুখের আশ্বাসে আস্থা রাখা যাবে না।

শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বারের মোহাম্মদপুর গ্রামে এনসিপির আয়োজিত ‘উঠানে রাজনীতি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে রাতের ভোট, দিনের ভোট এমনকি মৃত মানুষের ভোট দেওয়ার ঘটনাও ঘটেছে। এমনকি রেফারিরাও আওয়ামী লীগের হয়ে গোল দিয়েছে। তাই নির্বাচনের আগে নিয়ম পরিবর্তন জরুরি। লিখিত নিয়ম সবার জন্য সমান হতে হবে—এটি বিএনপি, জামায়াত বা এনসিপির জন্য নয়, বরং বাংলাদেশের স্বার্থে হওয়া উচিত।

হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো প্রার্থী টাকা দিয়ে ভোট কিনতে চাইলে তা দুর্নীতির অর্থেই করা হয়। জনগণ যদি অর্থ গ্রহণ করে, তার বিনিময়ে কোটি টাকার উন্নয়নকাজ ক্ষতিগ্রস্ত হয়। পরে সেই প্রার্থীরা এমপি হয়ে ঘুস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে বহুগুণ অর্থ ফেরত নেয়।

তার মতে, “জনগণ সৎ হলে নেতৃত্বও সৎ হবে, জনগণ দুর্নীতিগ্রস্ত হলে নেতা-নেত্রীও তাই হবে। কারণ নেতৃত্ব সব সময় জনগণের প্রতিফলন। একজন সচেতন মানুষ গোটা সমাজকে বদলে দিতে পারে। নতুন প্রজন্ম দুর্নীতি মেনে নেয় না, ঘুস খায় না এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। ভবিষ্যতে তাই দুর্নীতিবাজরা টিকতে পারবে না।”

সভায় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সদস্যসচিব এসএম সাইফ মোস্তাফিজ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু প্রমুখ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন