বরিশালজুড়ে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল, নজরে এ্যাড. রাজন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম রাজনের পক্ষ থেকে রবিবার (১৭ আগস্ট) বরিশালের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বরিশালজুড়ে দোয়া-মাহফিল করার প্রসঙ্গে জানতে চেলে এ্যাড. নজরুল ইসলাম রাজন লিবার্টি নিউজকে দেওয়া বক্তব্যে বলেন : “২০২৪ সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে। এই বিপ্লব গণতন্ত্রকামী মানুষের বিজয়ের পথ তৈরি করেছে। ছাত্র-জনতা ১৭ বছরের স্বৈরাচার, হত্যা, লুটপাট, নির্যাতন ও ভোটাধিকার ছিনতাইকারী আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করেছে। আজ দেশ একটি নতুন গণতান্ত্রিক পরিবেশে শ্বাস নিচ্ছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে স্বৈরাচারের বীজ বপন করেছিলেন শেখ মুজিবুর রহমান। ১৯৭৩ সালে তিনি সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন-‘কোথায় আজ সিরাজ শিকদার?’ এটি ছিল নির্মম স্বৈরাচারের প্রকাশ। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনাও একই পথে হাঁটেন। কিন্তু দেশের ছাত্র-জনতা ও গণমানুষ ২০২৪ সালে তাদের অপসারণ করে দিয়েছে।”

১৫ আগস্ট প্রসঙ্গে এ্যাড. রাজন বলেন, “যিনি হত্যার রাজনীতি চালু করেছিলেন, জাসদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলেন, রাজনৈতিক দাপটের জন্য নিরীহ মানুষ হত্যা করেছিলেন-তার মৃত্যুবার্ষিকী পালন মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। বাংলার মানুষ এই দিনটিকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে।”

“খালেদা জিয়ার জন্মদিনই আসলে গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা। এক সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এই জন্মদিন পালনেও বাধা দিয়েছিল। আজ দেশবাসী জানে, ১৫ আগস্ট মুজিব প্রশ্নে আসলে ঘৃণার দিন, আর খালেদা জিয়ার জন্মদিন বাঙালির কাছে গৌরবের দিন।” বলে তার বক্তব্য শেষ করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ আগস্টে বেগম খালেদা জিয়ার জন্মদিনে কেক না কাটার নির্দেশনা দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। তবে দেশজুড়ে নেতা-কর্মীরা দোয়া মাহফিল, আলোচনা সভা এবং প্রোগ্রাম আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খেলেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে।

এলএনডি/এমআর

শেয়ার করুন