এনসিপির পাঁচ নেতার শোকজ প্রত্যাহার

Liberty News Desk
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমসহ পাঁচ শীর্ষ নেতার বিরুদ্ধে জারি করা কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথকভাবে শোকজ নোটিশ প্রদান করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট নেতারা দপ্তরের মাধ্যমে আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর নোটিশের জবাব দেন।

তাদের জবাব বিশ্লেষণ শেষে দেখা যায়, দলীয় শৃঙ্খলাভঙ্গের কোনো ঘটনা ঘটেনি। তাই আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে শোকজ নোটিশগুলো বাতিল করা হয়েছে এবং বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি চলাকালীন সময়ে উক্ত নেতারা ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এ নিয়েই মূলত তাদেরকে শোকজ করা হয়েছিল।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন