ধর্মের নামে নতুন এক চেতনার উত্থান লক্ষ্য করা যাচ্ছে : রিজভী

Liberty News Desk
ছবি : সংগৃহীত

এক চেতনার বদলে দেশে আরেক চেতনার উদ্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ধর্মের নামে নতুন একধরনের চেতনার উত্থান লক্ষ্য করা যাচ্ছে। নির্দিষ্ট একটি সংগঠনের কর্মীরা এখন সর্বত্র ছড়িয়ে রয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও স্বৈরশাসন পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, জুলাই আন্দোলনে শিশু-কিশোররা আবাবিল পাখির ঝাঁকের মতো রাস্তায় নেমেছিল। সেই আন্দোলনের মাধ্যমেই জনগণ মুক্তি পেয়েছে, গণতন্ত্রও মুক্ত হয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হচ্ছে কেন? তাহলে কি শেখ হাসিনার আমলের মতো একই ধরনের পরিস্থিতি আবার তৈরি করা হচ্ছে?

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন