চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার : সালাহউদ্দিন

Liberty News Desk
ফাইল ছবি

রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছেন কি না, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানের ওই ঘটনায় উপদেষ্টাদের কেউ জড়িত আছেন কি না, তা জনসম্মুখে তুলে ধরা জরুরি। তদন্ত না হলে এ নিয়ে আরও প্রশ্ন উঠতে পারে। তিনি ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের ওপর জোর দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

তার বক্তব্যে তিনি আরও বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন বা বয়কট করবেন, তারা জাতীয় রাজনীতি থেকে ক্রমেই প্রান্তিক হয়ে পড়বেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন