ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : রিজভী

Liberty News Desk
সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বুধবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই দল বিভিন্ন নাটক সাজিয়ে বা পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। তবে এসব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।

রিজভীর ভাষ্যমতে, “নিজেদের দুর্নীতি ও অনিয়ম আড়াল করতে বানোয়াট গল্প তৈরি করে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। যারা রাজনৈতিকভাবে অপসংস্কৃতিতে নিমজ্জিত এবং ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার মানেন না, তারাই এমন কাজ করতে পারে।”

তিনি উদাহরণ টেনে বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি। বরং নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তার ওপর কোনো হামলাও হয়নি, বরং তিনি মুখে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিশেষ উদ্দেশ্যে এসব করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী আরও জানান, বিএনপি বা এর অঙ্গ সংগঠনের নামে কেউ অপরাধ, চাঁদাবাজি বা দখলদারির সঙ্গে যুক্ত হলে প্রতিদিনই কাউকে না কাউকে বহিষ্কার, শোকজ বা পদ স্থগিত করা হচ্ছে। অনেকে আজীবনের জন্য বহিষ্কৃতও হচ্ছেন।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ এখনো এ ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। আমাদের সমাজ পশ্চিম ইউরোপের মতো পরিপক্ব অবস্থায় পৌঁছেনি, তাই এই প্রসঙ্গ তুলে আসলে অযথা জটিলতা তৈরি করা হচ্ছে বলে তার মন্তব্য।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন