জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হলেও নির্বাচন সেই সময়ে হবে না।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এ কথা বলেন তিনি। এদিন এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’ কেআইবিতে অনুষ্ঠিত হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে আমার যেসব ভাই শহীদ হয়েছে, যারা সংস্কারের জন্য নতুন সংবিধানের স্বপ্নে রক্ত দিয়েছিল, তাদের মরদেহ সরকারকে ফেরত দিতে হবে।”
তিনি আরও বলেন, “একই সংবিধানের আওতায় একই ধরনের ফ্যাসিস্ট সিস্টেমে নির্বাচনে যাচ্ছি। তাহলে এত মানুষ কেন শহীদ হয়েছে?”
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “একটি ফ্যাসিবাদী কারখানা এখনও আছে, সেটা হলো বঙ্গভবন। এর পতন আপনারাই করবেন ইনশাআল্লাহ।”
এলএনডি/এমআর






