বিএনপিকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে : মির্জা ফখরুল

Liberty News Desk
ফাইল ছবি

বিএনপির রাজনীতি নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার করা হচ্ছে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন। “যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমানের ব্যক্তিগত সংগ্রামের ফলে নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে গিয়ে ঠেকেছে। এখন আমাদের দায়িত্ব একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করা। তিনি সহযোগী সংগঠনগুলোকে এ লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে বলেই এর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন