চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। সকাল সাড়ে ১০টায় তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় পৌঁছাবেন।
সোমবার রাতের দিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলহামদুলিল্লাহ, সফল অস্ত্রোপচারের দশ দিন পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডা. শফিকুর রহমান হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।
তার আরোগ্যের জন্য দোয়া করার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। এ উপলক্ষে আজ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা একটি সংবাদ সম্মেলন করবেন।
এলএনডি/এমআর






