মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতার ঘণ্টাব্যাপী বৈঠক

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গোপন বৈঠক নিয়ে গুঞ্জন চলছিল। সেই গুঞ্জন মিটতেই এবার বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এনসিপির নেতাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত গুলশান-২ এলাকায় মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন ও দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান। এনসিপির পক্ষ থেকে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দীন মোহাম্মদ।

সূত্র জানায়, ওই বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এনসিপির নেতারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

অপরদিকে, রাষ্ট্রদূত জ্যাকবসন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের আগ্রহ ও সহযোগিতার আশ্বাস দেন এবং আসন্ন নির্বাচন নিয়ে এনসিপির পরিকল্পনা জানতে চান।

এর আগে গত ৫ আগস্ট, এনসিপির পাঁচ শীর্ষ নেতা—নাসীরুদ্দীন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে যান এবং সেখানকার সি পার্ল রিসোর্টে পিটার হাসের সঙ্গে বৈঠক করার গুঞ্জন ছড়ায়। যদিও এনসিপি নেতারা এ দাবি সরাসরি অস্বীকার করেন।

এই ‘অঘোষিত সফর’ নিয়ে দলের ভিতরে অসন্তোষ দেখা দেয় এবং ওই পাঁচ নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন