এনসিপি যেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল বলেছেন, “এনসিপি যেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে, তাহলে সহজেই জিতে যাবে, আর জেতার পর বঙ্গবন্ধুকে পাশ কাটিয়ে দেবে।” সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব কামালের ভাষায়, “আমাদের দেশে এত দার্শনিক হয়ে গেছে যে কথা বলা কঠিন হয়ে পড়েছে। সবাই এমনভাবে মতামত দেয়, মনে হয় আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না।”

তিনি আরও বলেন, “আমি একদিন অফিসের নিচে চায়ের দোকানে বসে আলাপ করছিলাম। সেখানে বলেছিলাম— আওয়ামী লীগের নিবন্ধন তো বাতিল হয়েছে, নৌকা প্রতীকও আর তাদের নেই। এনসিপি যদি এই প্রতীক নিয়ে নির্বাচন করে, গ্রামের অনেক মানুষ যাঁরা নৌকাকে বঙ্গবন্ধুর প্রতীক মনে করে ভোট দেবেন। এতে এনসিপি জিতবে, তারপর চাইলে বঙ্গবন্ধুকে সরিয়ে দিতে পারবে।”

তার মতে, গ্রামের অনেক প্রবীণ মানুষ রাজনীতির জটিল বিষয় বোঝেন না। “আপনি যদি ৮০ বছরের কোনো বৃদ্ধকে জিজ্ঞেস করেন, তিনি বলবেন— আমি ৫৪ সাল থেকে নৌকা প্রতীকে ভোট দিচ্ছি।”

মাহবুব কামাল আরও বলেন, “মুক্তিযুদ্ধ থাকবে না বা মুক্তিযুদ্ধের কোনো চিহ্ন থাকবে না— এ ধরনের অবাস্তব ধারণা বাস্তবায়ন করা সম্ভব নয়। মানুষের জীবন আসলে স্মৃতির সমষ্টি। আমার জীবনের ৭০-৭১ বছরে কী করেছি, কী করিনি— তা নিয়েই তো স্মৃতিচারণ করি। স্মৃতি মুছে দিলে মানুষ কেবল জড় পদার্থে পরিণত হয়। মুক্তিযুদ্ধ আমাদের গুরুত্বপূর্ণ স্মৃতি, সেটি মুছে ফেলার চেষ্টা করা ঠিক নয়।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন