বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি মহল জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত।
তার ভাষ্যে, জাতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় আছে, কিন্তু নির্বাচন বিলম্বিত করার জন্য এখনও নানামুখী ষড়যন্ত্র চলছে। তিনি চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের ৫৬তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন আরাফাত রহমান। তার মতে, দেশে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ থাকলে তার অকাল মৃত্যু ঘটত না।
এলএনডি/এমআর






