রাজধানীতে বিএনপির বিজয় র‍্যালি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় ‘বিজয় র‍্যালি’ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। এরপর এটি নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, প্রেস ক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এই র‍্যালিতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন যেমন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। রাজধানীর বিভিন্ন থানা ইউনিট ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও নানা রকমের প্ল্যাকার্ড।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে বাংলাদেশ’, ‘মা মাটি ডাকছে—তারেক রহমান আসছে’, ‘সাইদ ওয়াসিম মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।

দুপুর থেকে রাজধানীর নয়াপল্টনে ছোট-বড় মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। কারও মাথায় রঙিন ক্যাপ, কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা—সব মিলিয়ে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

বিকেল ৩টার পর ‘বিজয় র‍্যালি’ শুরুর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা। জানা গেছে, এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে।

র‍্যালিতে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন