জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় রাজনৈতিক পর্ষদের অনুমতি না নিয়েই কক্সবাজার সফরে যাওয়ায় দলের শীর্ষ পাঁচ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই পাঁচ নেতাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শীর্ষ পাঁচ নেতা হলেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, “গত ৫ আগস্ট, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস ‘জুলাই গণঅভ্যুত্থানের’ প্রথম বর্ষপূর্তির দিনে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন। এ ধরনের গুরুত্বপূর্ণ দিনে রাজনৈতিক কর্মসূচিতে অনুপস্থিত থেকে ভ্রমণে যাওয়া রাজনৈতিক পর্ষদকে পূর্বে অবহিত করা হয়নি, যা দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। এ অবস্থায়, আপনার এই সিদ্ধান্তের পেছনে যে কারণ ও প্রেক্ষাপট রয়েছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আকারে ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে।”
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD






