জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা হবে।
রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির সমাবেশে তিনি বলেন, “আমরা এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে হাসপাতালে পৌঁছানোর আগেই জরুরি চিকিৎসা শুরু হবে।”
তিনি আরও বলেন, “প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। এতে তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকবে না, অপ্রয়োজনীয় টেস্ট কমবে এবং ভুল চিকিৎসার সম্ভাবনাও হ্রাস পাবে।”
তিনি জানান, জুলাই মাসে আয়োজিত পদযাত্রায় দলটি দেশের প্রতিটি জেলায় গিয়ে সাধারণ মানুষের কথা শুনেছে। তিনি বলেন, “প্রায় সব জায়গায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বৈষম্য ও ভোগান্তির কথা উঠে এসেছে। আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে কেউ আর্থিক কারণে চিকিৎসা থেকে বঞ্চিত না হন।”
তিনি বলেন, “প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করব, যাতে সবাই ঘরের কাছেই মানসম্মত চিকিৎসা পায়। কারও যেন চিকিৎসার অভাবে প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।”
এই সমাবেশে জাতীয় নাগরিক পার্টি ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ২৪ দফা ইশতেহারও ঘোষণা করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ সমাবেশে ইশতেহার পাঠ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






