আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আহ্বান জানিয়েছেন—‘তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে।’
রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে এক ছাত্রসমাবেশে তিনি এই আহ্বান জানান। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
তিনি বলেন, গত দেড় দশকে দেশে প্রায় ৪ কোটি নতুন ভোটার সৃষ্টি হয়েছে, কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আসন্ন নির্বাচন তাদের সেই অধিকার ফিরিয়ে আনার একটি বড় সুযোগ। বিএনপির পরিকল্পনার বাস্তবায়নে এবং একটি গণতান্ত্রিক, স্বাবলম্বী বাংলাদেশ গঠনে সকলের সমর্থন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে এই আহ্বান পৌঁছে দিতে হবে। বক্তব্যে তিনি বলেন, “মন দিয়ে শোনো, কী আহ্বান জানাতে চাই, তারপর সেটা ছড়িয়ে দাও নতুন ভোটারদের কাছে।” এ সময় উপস্থিত নেতাকর্মীরাও একসঙ্গে স্লোগানে সুর মিলিয়ে এই আহ্বানে সাড়া দেন।
তারেক রহমান এটিকে আজকের ‘প্রতিজ্ঞা’ হিসেবে উল্লেখ করে বলেন, “আজকের প্রতিজ্ঞা হোক—তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।”
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






