ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই : রাকিবুল ইসলাম

Liberty News Desk
ছবি: সংগৃহীত

বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রবিবার বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

রাকিব বলেন, “দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে।” তিনি আরও বলেন, “ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারবে।”

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত ছাত্রদলের ছাত্র সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথির বক্তব্য দিবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা। ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ সংগঠনের সাবেক নেতারাও উপস্থিত থাকবেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

শেয়ার করুন