জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন, সুস্থ আছেন তিনি

Liberty News Desk
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার (২ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে। সার্জারিটি সম্পন্ন করেন দেশের অন্যতম হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।

সকাল সাড়ে ৭টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর চিকিৎসা কার্যক্রম শুরু হয় এবং দুপুর সাড়ে ১২টার দিকে তা শেষ হয়। তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম নিশ্চিত করেন যে, সার্জারির পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মেডিকেল টিমের সদস্য ডা. খলিদুজ্জামান জানান, বাইপাস সার্জারিটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। পরবর্তী আপডেট পর্যবেক্ষণ শেষে জানানো হবে।

এর আগে, ১৯ জুলাই জাতীয় সমাবেশে বক্তৃতাকালে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও পরে শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে, যার পরিপ্রেক্ষিতে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

শেয়ার করুন