জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউটের কিছুক্ষণ পর আবার ফিরে এসেছে বিএনপি।
সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফা সংলাপের ২০তম দিন সকালে আলোচনা শুরু হয়। কিছু সময় পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠক ত্যাগ করেন। তবে ১২টা ১৬ মিনিটে তিনি আবার বৈঠকে যোগ দেন।
এর আগে, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং ন্যায়পাল পদে নিয়োগ সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দেয় বিএনপি।
সকাল ১১টা ৩০ মিনিটে সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এজেন্ডা উপস্থাপন করলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা এ বিষয়ে আলোচনা করবেন না।
অধ্যাপক আলী রীয়াজ জানান, বিএনপি পূর্বেই তাদের অবস্থান স্পষ্ট করেছিল।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল অংশ না নিলে আলোচনায় অগ্রগতি হবে কি না—সে বিষয়ে তিনি মন্তব্য করতে পারেন না।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কোনো বড় রাজনৈতিক দল আলোচনা থেকে বাদ পড়লে জাতীয় ঐকমত্য গঠন সম্ভব নয়, এবং এতে অগ্রগতিও বাধাগ্রস্ত হবে।
সংলাপের আহ্বায়ক মনির হায়দার জানান, এর আগেও কয়েকটি বৈঠকে এক বা একাধিক দল ভিন্নমতের নোট জমা দিয়েছিল, তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছিল।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






