বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “নানা ফাঁক-ফোকর দিয়ে আবারও গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান ঘটতে পারে। তাই এ মুহূর্তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) মৌলভীবাজারে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, “সরকারের কিছু উপদেষ্টা সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছেন, সরকার আরও তিন বা পাঁচ বছর থাকুক—এ ধরনের প্রচারণা গণতন্ত্রের ক্ষতি করছে।”
তিনি আরও বলেন, “দেশে এখন মব কালচারের ভয় তৈরি হয়েছে। অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা উচিত নয়।”
অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। সদস্য সংগ্রহ ও নবায়নের মধ্য দিয়ে দলকে আরও সংগঠিত করার আহ্বান জানান নেতারা।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






