বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জরুরি স্বাস্থ্য পরীক্ষার পর হাসপাতাল থেকে নিজ বাসভবনে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে তিনি রাজধানীর গুলশানে ‘ফিরোজা’ বাসভবনে ফেরেন।
এর আগে রাত ১টা ৪৮ মিনিটে শারীরিক কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।
বিএনপির একজন শীর্ষ নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে বোর্ড দ্রুত ব্যবস্থা নেয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাকে বাসায় ফেরার অনুমতি দেন।
খালেদা জিয়ার প্রেস উইং জানিয়েছে, তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






