ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক শোকসভায় তিনি বলেন, “এই ভয়াবহ ঘটনায় আমরা মনে করি, মৃতের সংখ্যা একশর বেশি হতে পারে।”
তিনি আরও দাবি করেন, দুর্ঘটনায় বহু মানুষ এখনো নিখোঁজ। এ অবস্থায়, নিহত ও নিখোঁজদের একটি পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রকাশ করা প্রয়োজন।
শোকসভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। জামায়াত আমির নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এই বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে বিমান দুর্ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতির মাত্রা ও স্বচ্ছ তদন্তের দাবি।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






