চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা শেষে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২০ জুলাই) রাত ১০টার দিকে নগরীর বিপ্লব উদ্যানে সমাবেশ শেষে এ ঘটনা ঘটে।
এ সময় এক পক্ষ আরেক পক্ষের ওপর চড়াও হয়। একপর্যায়ে সভা মঞ্চে উঠে পড়েন অনেকে। এতে সমাবেশস্থলে হট্টগোল সৃষ্টি হয়। তবে এ সময় মঞ্চে নেতাদের কেউ উপস্থিত ছিলেন না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অ্যাকশনে যায়। প্রায় ২০ মিনিট পর পরস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে হাতাহাতির ঘটনা ঘটেছে পুলিশ বা এনসিপি নেতাদের কেউ এখনো নিশ্চিত করতে পারেননি।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






