বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন আমাদের সংবিধান আর হাইকোর্ট দেখাবেন না। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের সংবিধান আর হাইকোর্ট দেখাবেন না। এক আল্লাহ ছাড়া অন্য কোনও রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না।’
শিবির সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাদক আর সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে তোলা হয়েছিল। ৫ আগস্টের পর অনেক সংস্কার কমিশন গঠন হয়েছিল। কিন্তু ৯ মাসেও তারা শিক্ষা ব্যবস্থার কোনো রকম সংস্কার ঘটাতে পারেনি।’
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






