রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশের’ মূল পর্বে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে বিকাল সাড়ে ৫টার দিকে মঞ্চে বসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াত আমির।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বেলা ২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশের’ মূল পর্ব শুরু হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগদান করেন।
সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এরপর হামদ-নাত ও ইসলামি সংগীত পরিবেশন করা হয়।
বেলা ২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুলের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের মূল পর্ব। নাতে রাসুল পরিবেশন করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। পরে সমাবেশে উপস্থিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






