লড়াই চলবে ‘মুজিববাদ’ শেষ না হওয়া পর্যন্ত: নাহিদ ইসলাম

Liberty News Desk
ফাইল ছবি

‘মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে’ বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘হামলা-মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না। দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি’।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ তিনি এসব কথা বলেন এবং একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

পদযাত্রায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিত করতে হবে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সংস্কার কোনো দলের পক্ষে নয়, এটি বাংলাদেশের পক্ষে। আমরা নেতা নয়, নীতি-নির্ভর দেশ চাই। নেতা বা দল কেউই ভুলের ঊর্ধ্বে নয়।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন