জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে বলেছেন, আমরা আবারও গোপালগঞ্জে যাবো। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে কর্মসূচি দিবো। গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থিদের হবে।
আন্দোলন এখানেই থেমে থাকবে না। নেতারা গোপালগঞ্জকে শহীদদের রক্তে ভেজা ভূমি হিসেবে অভিহিত করে বলেন:
“শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করবো। মকসুদপুর ও কোটালীপাড়ায় আমাদের শহীদদের কবর রয়েছে—এই মাটি কখনো মুজিববাদীদের হতে দেবো না। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীর হবে না, ইনশাআল্লাহ।”
গতকালের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, “যারা গতকালের হামলার প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন—তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






