এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্লকেড কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এরআগে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
তিনি লিখেছেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে : নাহিদ।’
এছাড়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী আরেক পোস্টে লেখেন, ‘ব্লকেড উঠিয়ে নিন। রাজপথে অবস্থান নিন।’
দলটির নেতারা বলেন, গোপালগঞ্জ অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রায় পরিকল্পিত হামলা চালিয়ে তা দমন করার চেষ্টা হয়েছে। তবে রাজনৈতিক লড়াই চলবে এবং রাজপথে অবস্থান অব্যাহত থাকবে।
এর আগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার এনসিপির গোপালগঞ্জমুখী পদযাত্রা চলছিল। এ কর্মসূচিকে ‘মার্চ টু গোপালগঞ্জ’ নাম দেয়া হয়।
সকালেই গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ইউএনওর গাড়িতে হামলার ঘটনা ঘটে। স্থানীয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে জড়িত বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
দুপুর ১টা ৩৫ মিনিটে পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশে হামলা চালানো হয়। সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর ছাড়াও নেতাকর্মীদের ওপর হামলা হয়। পরে পুলিশের বাধায় মুখে তারা সরে যান।
অর্ধঘণ্টা পর নিরাপত্তা বেষ্টনীতে এনসিপি আবার সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আখতার হোসেন।
সমাবেশ শেষে মাদারীপুরে ফেরার পথে নেতারা আবারও ছাত্রলীগের হামলার মুখে পড়েন। এ সময় পুলিশ পিছু হটে, নেতাকর্মীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন।
হামলাকারীরা সমাবেশ মঞ্চ ও আশপাশে অগ্নিসংযোগ করে আতঙ্ক ছড়িয়ে দেয়। পরে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






