চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির

Liberty News Desk
ফাইল ছবি

চীন সফর শেষ দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের আমিরের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সফর শেষে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে দেশে ফেরেন।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ-এ ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর নেতৃত্বে একটি দল শফিকুর রহমানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাড. মোয়াযযম হোসাইন হেলাল ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, চীন সরকারের আমন্ত্রণে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ১১ জুলাই চীন সফরে যান।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন