কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি : সালাহউদ্দিন

Liberty News Desk
ফাইল ছবি

কোনোভাবেই পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেটিভ) পদ্ধতি চায় না বিএনপি। দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে দলগুলোর ঐকমত্য হয়নি।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, আজ ঐকমত্য কমিশনে তিনটি বিষয় ছিল, তার মধ্যে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথম হচ্ছে দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছে।

দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্ট নিয়ে অধিকাংশ দল একমত থাকলেও এর গঠন ও কীভাবে ভূমিকা রাখবে সেটি নিয়ে বিতর্ক হয়েছে বলে জানান সালাহউদ্দিন। এ বিষয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের আগের জায়গায়ই আছি। ৩১ দফার ভিত্তিতেই দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের জন্য প্রস্তাব করেছিলাম, যেখানে দেশের বিভিন্ন সেক্টরের বিশিষ্টজন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিফলন থাকবে।

বিএনপি মনে করে সেই উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট বলে উল্লেখ করেন- সালাহউদ্দিন আহমেদ। ব্যাপক আলাপ-আলোচনার পর অনেক দলই ঐকমত্যে আসেনি। এমনকি কিছু দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা আছে বলেও মনে করে না বলে জানান বিএনপি এ নেতা।

বিএনপি পিআর পদ্ধতি চায় কি না এমন প্রশ্নে দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আগেই বলেছি- আমরা পিআর পদ্ধতি চাই না। এছাড়াও ঐকমত্য কমিশনে আজ সংবিধান সংশোধনীর বিষয়েও আলোচনা হয়।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন