বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Liberty News Desk
ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অল্পের জন্য বড় ধরনের ইনজুরি থেকে রক্ষা পেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী বলেন, দুর্বৃত্তরা রাত ১০টা ১৫ মিনিটের দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার বলেন, ‘অজ্ঞাত দুর্বৃত্তরা আমাদের অফিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। প্রথম ককটেলটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৯টা ৫৮ মিনিটে। আর দ্বিতীয় ককটেলটির বিস্ফোরণ হয়েছে ১০টা ৪৫ মিনিটের দিকে।’

এ ঘটনা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে পুলিশের উপকমিশনার শাহরিয়ার আলী জানিয়েছেন।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন