বিচার-সংস্কার নির্বাচনের আগে আর না: বিএনপি নেতা ড. মঈন

Liberty News Desk
সংগৃহীত ছবি

দ্রুত নির্বাচনের আয়োজন প্রসঙ্গে, আগে বিচার-সংস্কার, তারপর নির্বাচন—বিএনপি এই কথা আর শুনতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ শনিবার রাজশাহীর ভুবনমোহন পার্কে নগর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, সংস্কার ও বিচার চলমানপ্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া উচিত।

এ সময় তিনি আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিরত থাকতে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করেন। পরে বিএনপির পুরোনো সদস্যদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।

নগর বিএনপির আহ্বায়ক আইনজীবী এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। সঞ্চালনায় ছিলেন নগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশীদ।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন