রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল এটাকে বিএনপির সঙ্গে কালার করার, রংচং দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রশ্ন রেখে তিনি বলেন, ওই ঘটে যাওয়া ঘটনার সঙ্গে বিএনপির সম্পর্ক কোথায়?
শনিবার (১২ জুলাই) উত্তরায় একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, মিটফোর্ডের ঘটনায় বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের নামে যাদের নাম পাওয়া গেছে তাদের রাতেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটা বৃহৎ পরিবারের নাম। কোনো ছিদ্রপথে দু-একজন দুষ্কৃতকারী ঢুকে পড়ে, সেটা সবসময় হয়তো খোঁজ রাখা যায় না। এত বড় একটা পরিবার। কিন্তু কোনোভাবেই যদি দুষ্কৃতকারীকে চিহ্নিত করা যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল কখনোই কারপণ্য করেনি।
তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে সমাজে কোনো দুষ্কৃতকারী এবং দলের মধ্যে যদি কোনো সন্ত্রাসী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জিয়াউর রহমান এভাবেই বিএনপিকে গড়ে তুলেছিলেন। দুষ্কৃতকারীকে তার রাজনৈতিক পরিচয় কি তা বিবেচনা করেননি। অপরাধ করেছে, তার বিচার হবে, তাকে গ্রেফতার করেন। এটাই তো জিয়াউর রহমানের আইনের শাসন।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






