বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির

Liberty News Desk
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি করার পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি।

নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা ও বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবিতে শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। তারা দাবি করেছে, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বৈঠক শেষে বলেন, “নির্বাচনের তারিখ ঘোষণা হলেই দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।” তবে বিতর্কিত উপদেষ্টাদের নাম প্রকাশ করা হয়নি।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সঙ্গে ছিলেন আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

আমীর খসরু জানান, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব—এ কথা তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা, সেনাপ্রধানের মন্তব্য, এবং সরকারের অভ্যন্তরীণ মতপার্থক্যের পটভূমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। তার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, রোববার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এলএনডি/বিজি

English News : https://www.libertynewsbd.com

বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com

X : https://www.x.com/libertynewsbd

Instagram : https://www.instagram.com/libertynewsbd/

TAGGED:
শেয়ার করুন