বগুড়ায় এনসিপির সমাবেশে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

Liberty News Desk

আব্দুল মোমিন, বগুড়া: বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ টিটু মিলনায়তন চত্বরে (পৌর পার্কে) এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শুরুর আগে প্রথম দফা সংঘর্ষ শুরু হয়।

আহতরা হলেন—চেলোপাড়ার জাকিরের ছেলে জুনায়েদ (২১), বৃন্দাবনপাড়ার মৃত মোকাব্বের হোসেন বাদলের ছেলে তাহমীদ হোসেন (২৫), গাবতলীর পদ্মপাড়া এলাকার মৃত তানজীবুলের ছেলে তাওহীদ (১৯) এবং শালুকগাড়ি, বুরুজ এলাকার মইনুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে একটি মিছিলের প্রস্তুতির সময় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে তা হাতাহাতিতে রূপ নেয়। এরপর একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সর্বশেষ সারজিস আলম বক্তব্য দেওয়া অবস্থায় চূড়ান্ত দফার সংঘর্ষ শুরু হয়। এ সময় এক কর্মীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলে প্রতিপক্ষের কর্মীরা। সংঘর্ষের সময় টিটু মিলনায়তন চত্বর ছেড়ে ঘটনাস্থল সড়কে গড়ায়।

উভয় পক্ষই একে অপরকে ‘ভুয়া’ বলে গালি দেওয়ার অভিযোগ এনেছে, যা সংঘর্ষের সূত্রপাত বলে দাবি তাদের।

LND/NE

English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/

TAGGED:
শেয়ার করুন