জাতীয় স্বার্থে আবার ঐক্যের ডাক শফিকুর রহমানের

Liberty News Desk
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শফিকুর রহমান জাতীয় স্বার্থে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং মাওলানা আব্দুস সুবহানের অবদান স্মরণ করেছেন।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ব্যক্তিত্ব ও জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সুবহানের জীবনীভিত্তিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের সাবেক আমির শফিকুর রহমান।

তিনি বলেন, মাওলানা আব্দুস সুবহানের মহান ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সবার হৃদয় জয় করেছিল। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কনডেম সেলে মৃত্যুর প্রহর গুণলেও তিনি কখনো ভয় পাননি। কারাগারে থেকেও বন্দীদের প্রতি তার দায়িত্ববোধ ছিল অবিচল।

এলএনডি/বিজি

English News : www.libertynewsbd.com
বাংলা সংবাদ : www.bangla.libertynewsbd.com
X : www.x.com/libertynewsbd
Instagram : www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন