সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮

Liberty News Desk

সুদানের আবেই শহরে জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন।

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করে।

আইএসপিআর জানায়, ঘটনাস্থলে পরিস্থিতি এখনো উত্তপ্ত ও অনিশ্চিত রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ অব্যাহত আছে। আহত শান্তিরক্ষীদের উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন