ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা ভোটগ্রহণ শেষ হওয়ার পর আরও দু’দিন পর্যন্ত দায়িত্বে থাকবেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে। তফসিল ঘোষণার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠান ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন।
চিঠিতে বলা হয়, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটের দু’দিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আচরণবিধি বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া আচরণবিধি নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এলএনডি/এমআর






