‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবাহিনী ইতালিভিত্তিক বহুজাতিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে একটি আগ্রহপত্রে স্বাক্ষর করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবাহিনীর সামনের সারির সক্ষমতা আধুনিকায়নের ধারাবাহিকতায় এই যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, অত্যাধুনিক মাল্টি–রোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন সংগ্রহের মাধ্যমে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের তুলনায় আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংস্থাটি জানায়, আগ্রহপত্রে সইয়ের মাধ্যমে যুদ্ধবিমান সংগ্রহের কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল, যা ভবিষ্যতের আনুষ্ঠানিক ক্রয় প্রক্রিয়াকে এগিয়ে নেবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন