শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Liberty News Desk
ফাইল ছবি

নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি দ্রুতগতিতে এগোচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। বিভিন্ন বাহিনী তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করছে, যা জানুয়ারির মধ্যেই সম্পন্ন হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। একইসঙ্গে যাতে ভোটের দিন বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে অপরাধ বা হত্যা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে— এমন ধারণা অবাস্তব। “আমার কাছে কোনো জাদুর কাঠি নেই যে বললাম বন্ধ হবে আর সাথে সাথে বন্ধ হয়ে গেল,” মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টিকে ঘিরে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সব রাজনৈতিক দলই মাঠে আছে, তবে কেউ কেউ সক্রিয় রাজনীতিতে আসতে চান না বা পার্টি অফিসসংক্রান্ত সমস্যার কথা বলছেন।

এ সময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ধরতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন